নরসিংদীর চরাঞ্চল আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন
২৭ এপ্রিল ২০২৩, ১২:৩৮ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর দুর্গম চরাঞ্চলের নৌ-পথে কচুরিপানার জট অপসারণ ও আলোকবালীতে সেতুর দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
এতে ওই এলাকার শিক্ষক-শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, চাকুরিজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার কয়েক শত মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা জানান, সদর উপজেলার দুর্গম চরাঞ্চল আলোকবালী ইউনিয়নে যাতায়াতের একমাত্র মাধ্যম নৌকা। মেঘনা নদীতে নৌপথে কচুরিপানার জট সৃষ্টি হওয়ায় নরসিংদী সদর থেকে নৌ-যান চলাচলে বিঘ্ন ঘটছে। এতে নৌকা ডুবিসহ নরসিংদী শহর ও বিভিন্ন এলাকায় সঠিক সময়ে যাতায়াত করতে পারছেন না এলাকাবাসী। কৃষিপণ্য ও প্রয়োজনীয় মালামাল আনা নেয়াসহ ব্যাঘাত ঘটছে কর্মস্থল ও শিক্ষা প্রতিষ্ঠানে চলাচলে। সঠিক সময়ে হাসপাতালে নিতে না পারায় পথেই মারা যাচ্ছেন অসুস্থ লোকজন। আসন্ন এসএসসি পরীক্ষার আগে মেঘনা নদীতে সৃষ্টি হয়েছে তীব্র কচুরিপানার জট। এতে নৌ চলাচলে বিঘ্ন ঘটায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।

আলোকবালী ইউনিয়নের আর্থ সামাজিক উন্নয়নে ও দুর্ভোগ লাঘবে সেতু ও সড়ক নির্মাণের দাবিসহ নৌপথে সৃষ্ট কচুরিপানার অপসারণে প্রশাসনের পদক্ষেপ দাবী করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
আলোকবালী ইউনিয়ন আওয়ামীগের সহ-সভাপতি বজলুর রহমান ফাহিমের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি কাজী নাজমুল ইসলাম, আলোকবালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. আসাদ উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জয়, আলোকবালী এ এম সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নুল আবেদিন ও ব্যবসায়ী আকরামুল ইসলাম সমীর, মোশারফ হোসেন প্রমুখ।
যোগাযোগ করা হলে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) নরসিংদীর সিনিয়র সহকারী প্রকৌশলী তোফাজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, " নরসিংদী সদর আসনের সাংসদ নজরুল ইসলাম হিরু ও এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ওই এলাকায় দুটি সেতুর জন্য সরেজমিনে বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষা করে প্রতিবেদন জমা দেয়া হয়েছে। প্রতিবেদনটি গৃহীত হলে আমরা পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। আমরা অনুমোদনের অপেক্ষায় আছি।"
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি