নরসিংদীতে ঘুরতে যাওয়া ৪ তরুণীকে শ্লীলতাহানির প্রতিবাদে মানববন্ধন
৩০ এপ্রিল ২০২৩, ০৪:১৫ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বিনোদন কেন্দ্র হিসেবে পরিচিত নাগরিয়াকান্দি শেখ হাসিনা সেতু এলাকায় বিভিন্ন সময়ে তরুণীদের শ্লীলতাহানি, ছিনতাই বন্ধ করা এবং দায়ীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রোববার সকালে নরসিংদী জেলা ও পৌর পূজা উদযাপন পরিষদের উদ্যোগে নরসিংদী প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, গত ১৫ এপ্রিল সন্ধ্যায় নাগরিয়াকান্দি ব্রীজ সংলগ্ন বিনোদন এলাকায় ঘুরতে গেলে স্থানীয় সন্ত্রাসী নাহিদ, সানি, দোলন, দিপুসহ কতিপয় বখাটে ও সন্ত্রাসী একটি হিন্দু পরিবারের সদস্যদের উপর হামলা করে। এসময় তারা মেয়েদেরকে শ্লীলতাহানি, ছেলেদেরকে মারধর ও ছিনতাইয়ের ঘটনা ঘটায়। এই ঘটনায় দায়ীদের আসামী করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী পরিবার। বিভিন্ন সময়ে ওই এলাকায় তরুণীদের শ্লীলতাহানীসহ প্রায়শই ছিনতাইয়ের ঘটনা ঘটছে। এসব ঘটনায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি ও ওই এলাকায় নিরাপত্তা জোরদারের দাবী জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে নরসিংদী পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি পরিমল কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, শিবপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিপ্লব চক্রবর্তী ও সাধারণ সম্পাদক অজয় গোস্বামীসহ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, গত ১৫ এপ্রিলের ঘটনায় দায়ের করা মামলায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বাকী আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিনোদন কেন্দ্র নাগরিয়াকান্দি এলাকায় সন্ত্রাসী ও বখাটেদের উৎপাত বন্ধে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা