“স্মার্ট ভূমিসেবা” প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ শুরু
২২ মে ২০২৩, ০৮:১৬ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
“স্মার্ট ভূমিসেবা” প্রতিপাদ্য নিয়ে নরসিংদীতে শুরু হয়েছে ভূমিসেবা সপ্তাহ ২০২৩। সোমবার দুপুরে নরসিংদী সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। এসময় সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তারা বলেন, স্মার্ট ভূমি সেবার লক্ষ্য পূরণে স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি পিডিয়া, স্মার্ট ভূমি রেকর্ড, রেজিস্ট্রেশন মিউটেশন, স্মার্ট ভূমিসেবা কেন্দ্র, স্মার্ট নামজারি, স্মার্ট ভূমি উন্নয়ন করসহ ভূমি ব্যবস্থাপনাকে অাধুনিকায়ন ও অধিকতর জনমুখী করতে কাজ করছে বর্তমান সরকার।
এসময় ভূমিসেবা সপ্তাহ ২০২৩ উপলক্ষে্য ৬টি স্টলে সেবাগ্রহিতাদের সেবা প্রদান করা হয়। সপ্তাহব্যাপী ভূমিসেবা সপ্তাহে ভূমি মালিকদের ভোগান্তি কমানো এবং সুষ্ঠু সেবা গ্রহণ বিষয়ে পরামর্শ ও তথ্য প্রদান করা হবে স্টলগুলোতে। এসময় সদর উপজেলা ভূমি অফিসের নতুন আধুনিক ভবনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিনের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুম, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূইয়া, নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী, সেক্টরস কমান্ডারস ফোরাম ৭১ এর জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব পাঠান, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান কাউছার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা