নদী দূষণ-দখল এবং নদীর গুরুত্ব নিয়ে নাগরিক সংলাপ
২৬ মে ২০২৩, ০৫:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নদী দূষণ, দখল, নদীর গুরুত্ব এবং নদী বাচানো নিয়ে এক নাগরিক সংলাপ অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার বেলা এগারোটায় নরসিংদী প্রেসক্লাবে সংলাপটি শুরু হয়ে শেষ হয় দুপুর ১ টায়।
সুইডেন সেভ্রিজ (Sweden Sverige) নামে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগীতায় যৌথভাবে নাগরিক সংলাপের আয়োজন করে নরসিংদী পরিবেশ আন্দালন, রিভার এন্ড ডেলটা রিসার্স সেন্টার এবং বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতি।
রিভার এন্ড ডেলটা রিসার্স সেন্টারের সভাপতি মো. এজাজের সভাপতিত্ত্বে জেলার প্রায় শতাধিক বাসিন্দা নাগরিক সংলাপে অংশগ্রহণ করেন। সংলাপে নরসিংদীর হাঁড়িধোয়া নদীসহ মৃতপ্রায় নদীগুলো যেভাবে দূষিত হয়েছে সেগুলোর ব্যাখ্যা, নদীর গুরুত্ব, নদীপাড়ের মানুষের অর্থনীতি, ব্যবসায় এবং মৃতপ্রায় নদীকে কিভাবে বাচানো যায় সেসব বিষয়ে আলোচনা করা হয়। শত বছরের পুরোনো বাণিজ্যকেন্দ্র নরসিংদীর ব্যবসায়ের সম্প্রসারণের পেছনে নদীগুলো শতভাগ ভূমিকা রেখেছে উল্লেখ করে বর্তমান নদী দূষনের ফলে নদীতে থাকা মৎস সস্পদের ক্ষতি,নদীপাড়ের কৃষক এবং জেলেদের ব্যবসায় ধ্বস হয়েছে বলে জানানো হয়।
এসময়, জেলার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও নরসিংদী পরিবেশ আন্দোলনের সভাপতি মাইনুল ইসলাম মিরু, সাধারণ সম্পাদক প্রলয় জামান, বাংলাদেশ পরিবেশ আইনজীবি সমিতির প্রজেক্ট ম্যানেজার মোজাফর ফয়সাল, নরসিংদী চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট আনিসুর রহমান, পরিবেশকর্মী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা