শীলমান্দীতে নিজ ঘর হতে গৃহবধূর লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
১২ জুন ২০২৩, ০৫:০০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:২৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার শীলমান্দী ইউনিয়নের বাগহাটা গ্রামে বসত ঘর থেকে সানজিদা আক্তার (২৬) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত ১১ টায় নরসিংদী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত গৃহবধূ মাধবদী থানার পাচঁদোনা ইউনিয়নের চাকশাল গ্রামের মো: আলতাফ হোসেনের মেয়ে।
নিহতের পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। শশুর বাড়ির লোকজন অভিযোগ অস্বীকার করে এটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা বলে দাবি করছেন।
নিহতের চাচাতো বোন নাজমা আক্তার জানান, বিকালে আমার বোনের সঙ্গে কথা হয়েছে। সন্ধ্যায় খবর পাই সে মারা গেছে। এটা পরিকল্পিতভাবে হত্যার ঘটনা। তিনি সানজিদার দুই দেবর আল আমিন (২৮), মাঈনুল(২০) ও ননাস সুমি আক্তার (১৮) এর বিরুদ্ধে হত্যার অভিযোগ তুলেছেন।
তিনি আরো বলেন, এর আগেও তাকে মারধর করে তাঁর গর্ভের বাচ্চা নষ্ট করে দিয়েছে দেবররা। মারা যাবার খবর পেয়ে আমরা তার বাড়িতে গিয়ে লাশ শোয়া অবস্থায় পেয়েছি। যেরকম আলামত দেখতে পাচ্ছি কোনভাবেই বিশ্বাসযোগ্য নয় যে সানজিদা আত্মহত্যা করেছে। সানজিদার স্বামী প্রবাসী। দীর্ঘদিন ধরে তাদের সংসারে টানাপোড়েন চলছে, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
নিহতের মা কুলসুম বেগম বলেন, আট বছর ধরে আমার মেয়ে স্বামী ছাড়া সংসার করছে। এতদিন মারা যায়নি এখন সে কেন মরবে? নিশ্চয় তাকে মারা হয়েছে। আমি এর বিচার চাই'।
নরসিংদী মডেল থানার উপপরিদর্শক কামরুজ্জামান জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি। লাশটি ঝুলন্ত অবস্থায় ছিল না, বারান্দায় চাদর মোড়ানো ছিল। পরিবার দাবি করছে এটা হত্যা। শশুর বাড়ির লোকজনের দাবি আত্মহত্যার জন্য ফাঁসিতে ঝুলা অবস্থা থেকে বাঁচানোর জন্য তাকে নামিয়েছেন তারা। তবে তদন্ত শেষে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি