নরসিংদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ
১২ জুন ২০২৩, ০৭:৩২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
বরিশালের সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হাতপাখা প্রতীকের মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের ওপর হামলার প্রতিবাদে নরসিংদীতে বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার কর্মী-সমর্থকরা।
সোমবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর জেলখানা মোড়ে ও পরে সদর উপজেলা মোড়ে এই বিক্ষোভ করা হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার কর্মী-সমর্থকরা মহাসড়কের জেলখানা মোড়ে সমবেত হয়ে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও পরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এসময় পুলিশী বাধার মুখে মহাসড়ক অবরোধ না করে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি রোড হয়ে সদর উপজেলা মোড়ে সমবেত হয়। এসময় হাতপাখার প্রার্থীর ওপর হামলাকারী ছাত্রলীগ ও আওয়ামীলীগের বিরুদ্ধে স্লোগান দেয়া হয়।
এতে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নরসিংদী জেলা শাখার সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আশরাফ ভূইয়া, ইসলামী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা