নরসিংদীর প্রবীণ রাজনীতিবিদ আব্দুল মতিন ভুঁইয়া আর নেই
১৫ জুন ২০২৩, ০৮:০৭ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মতিন ভূঁইয়া (৭৮) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
তার ছেলে খলিলুর রহমান ভূঁইয়া মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
আবদুল মতিন ভূঁইয়া ২০০৩ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বছর নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও তিনি ২০১৭ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত সময়কালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
আবদুল মতিন ভূঁইয়ার ছেলে খলিলুর রহমান ভূঁইয়া জানান, দীর্ঘদিন ধরেই তিনি হৃদরোগ, রক্তচাপ, শ্বাসকষ্ট ও ডায়বেটিকের সমস্যাসহ বার্ধক্যজনিত নানারকম রোগে ভুগছিলেন। বুধবার সকালে হঠাৎ তিনি অসুস্থ বোধ করলে দ্রুত তাকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই হাসপাতালেই বৃহস্পতিবার দুপুর তিনটার দিকে তাঁর মৃত্যু হয়। আগামীকাল শুক্রবার বাদ জুম্মা শহরের দত্তপাড়া ঈদগাহ মাঠে তাঁর জানাজা নামাজ অনুষ্ঠিত হবে।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পীরজাদা মোহাম্মদ আলী বলেন, আবদুল মতিন ভূঁইয়া জেলার সবচেয়ে প্রবীণ রাজনীতিবিদদের একজন ছিলেন। জেলা আওয়ামী লীগের দীর্ঘদিনের সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে জেলাবাসী একজন গুণী ও প্রবীণ নেতাকে হারাল, আর জেলা আওয়ামী লীগ হারাল একজন পরীক্ষিত অভিভাবক।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা