নরসিংদীতে দুই ছাত্রদল নেতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ
১০ জুলাই ২০২৩, ০৩:০৭ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে দুই ছাত্রদল নেতাকে প্রকাশ্য দিবালোকে গুলি করে হত্যা মামলার আসামী বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ আসামীদের বিচারের দাবিতে কাফনের কাপড় পড়ে বিক্ষোভ করেছে জেলা ছাত্রদলের পদবঞ্চিত ও বহিষ্কৃত ছাত্রদল নেতাকর্মীরা। সোমবার দুপুরে শহরের উপজেলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে অবস্থান নেয়।
নিহত ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক এর বড় ভাই হত্যা মামলার বাদী আলতাফ হোসেন ও জেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য সচিব মাইনুদ্দিন ভূইয়ার নেতৃত্বে কয়েকশত নেতাকর্মী ও এলাকাবাসী বিক্ষোভে অংশ নেয়।
এসময় ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল হত্যা মামলার আসামী বিএনপির কেন্দ্রিয় যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবীর খোকন এবং তার স্ত্রী বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানার বিরুদ্ধে স্লোগান দেয় বিক্ষোভকারী ছাত্রদল নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ তাদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। পরে বিক্ষোভকারী ছাত্রদল নেতাকর্মীরা কোর্ট রোড হয়ে নরসিংদী আদালত প্রাঙ্গনের গেইটে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। দুই ছাত্রদল নেতা হত্যা মামলার সকল আসামীকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানান বিক্ষোভকারীরা।
গত ২৫ মে বিকালে নরসিংদী জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীদের বিক্ষোভের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয় দুই ছাত্রদল নেতা সাদেকুর রহমান সাদেক ও আশরাফুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা