নরসিংদী সরকারি কলেজে ছাত্রাবাসের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ
২৫ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সরকারি কলেজে আবাসিক হলের ভাড়া বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে এই বিক্ষোভ করা হয়।
আবাসিক শিক্ষার্থীরা জানান, নরসিংদী সরকারি কলেজের ৩টি ছাত্রাবাস জিতেন্দ্র কিশোর মৌলিক ছাত্রাবাস, মতিউর রহমান ছাত্রাবাস ও ডা. কাজী জোহরা খাতুন ছাত্রীনিবাসের ভাড়া ৪০ থেকে ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। এরমধ্যে অনার্স ও মাস্টার্স কোর্সের শিক্ষার্থীদের জিতেন্দ্র কিশোর মৌলিক ছাত্রাবাস এবং মতিউর রহমান ছাত্রাবাসের শিক্ষার্থীপ্রতি মাসিক সিটভাড়া ৫০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ৭৫০ টাকা, এছাড়া ডা. কাজী জোহরা খাতুন ছাত্রীনিবাসের ভাড়া ৬০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৮০০ টাকা। হঠাৎ করে গতকাল সোমবার ভাড়া বাড়ানোর ঘোষণা দিয়ে নোটিশ জারির প্রতিবাদে মঙ্গলবার কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করে আবাসিক শিক্ষার্থীরা।
এসময় বাড়তি ভাড়া কমানোর পাশাপাশি হলের সুযোগ সুবিধা বাড়ানোর দাবী জানান বিক্ষোভকারীরা। দাবী আদায় না হলে কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন বিক্ষোভকারী শিক্ষার্থীরা।
এ বিষয়ে তাৎক্ষণিক কলেজ কর্তৃপক্ষের কোন মন্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা