নরসিংদীতে প্রাইভেটকার ভর্তি গাঁজাসহ নারী-পুরুষ আটক
২৫ জুলাই ২০২৩, ০২:৫৫ পিএম | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
কাউছার এ মাহমুদ:
নরসিংদীতে একটি প্রাইভেটকার ভর্তি ৪০ কেজি গাঁজাসহ এক নারী ও পুরুষকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। সোমবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর জেলাখানার গেইট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো- নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার কলকলা পাড়া এলাকার মৃত আব্দুর রশিদের ছেলে মো: নয়ন মিয়া (৪৪) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার মায়াকাশি এলাকার মৃত বক্কর মিয়ার মেয়ে মোছা. রোজিনা বেগম (৩৯)।
মঙ্গলবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধূরী।
তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল মহাসড়কে অভিযান চালিয়ে ঢাকাগামী একটি প্রাইভেটকার আটক করে। এসময় গাড়ীতে রাখা ৪০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং এক নারী ও এক পুরুষকে আটক করা হয়। আটককৃতরা ১২ লাখ টাকা মূল্যের গাঁজা নিয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে পাচারের উদ্দেশ্যে নরসিংদী হয়ে যাচ্ছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা