পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ৬ লেন মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি
১১ আগস্ট ২০২৩, ০৪:৫১ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম
মোমেন খান:
গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি' এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল ৬ লেন মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১১ আগষ্ট) সকালে প্রধান অতিথি হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন সড়ক ও জনপথ অধিদপ্তরের (ঢাকা) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।
এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সড়ক ও মহাসড়ক এবং অফিস সংলগ্ন খালি জায়গায় এক কোটি গাছের চারা রোপণ কর্মসূচীর অংশ হিসেবে পাঁচদোনা ঘোড়াশাল ৬ লেন মহাসড়ক এবং নরসিংদী সড়ক বিভাগের অফিস ও পরিদর্শন বাংলো সংলগ্ন খালি জায়গায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান বলেন, স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির উদ্বোধন করেন। কাজেই তার স্মরণে আমরা এ মৌসুমে ১ কোটি গাছে চারা রোপণের পদক্ষেপ নিয়েছি। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষ সক্রিয় ভূমিকা পালন করে। সুস্থ্য জীবনের জন্য নির্মল বায়ু ও অক্সিজেন দান করে গাছ। এসব গাছ বড় হলে পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করছি।
বৃক্ষরোপণ শেষে নরসিংদী সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়ের নবনির্মিত অফিস ভবন শুভ উদ্বোধন করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগ (ঢাকা) তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোহাম্মদ নাজমুল হক, নরসিংদী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. হামিদুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার ও শিবপুর সড়ক উপ-বিভাগের প্রকৌশলী রাজিব কুমার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি