নরসিংদীতে একদিনে ৪২ জনের ডেঙ্গু শনাক্ত
২৩ আগস্ট ২০২৩, ০৯:০৯ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে গত ২৪ ঘন্টায় আরও ৪২ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। বু্ধবার সকালে নরসিংদীর সিভিল সার্জন ডা. মোঃ নূরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। এরমধ্যে নতুন করে ৩০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে বর্তমানে হাসপাতালে মোট ভর্তিকৃত ডেঙ্গুরোগীর সংখ্যা দাড়িয়েছে ১১১ জনে ।
সিভিল সার্জন জানান, গত ২৪ ঘন্টায় প্রাইভেট হাসপাতালে ২ জন ও সরকারি হাসপাতালে ৪০ জনসহ মোট ৪২ জন নতুন ডেঙ্গুরোগী রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালে নতুন ভর্তি হওয়া ৩০ জনসহ মোট চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১১ জন। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৬৫ জন, জেলা সদর হাসপাতালে ২৫ জন, পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন, শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ১১ জন ও রায়পুরায় ৩ জন। গত ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন ২২ জন।
প্রতিদিন ডেঙ্গুজ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভীড় বাড়ছে জেলার হাসপাতালগুলোতে।
চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবধি জেলায় মোট ১১৭০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানায় জেলা স্বাস্থ্য বিভাগ। এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১ জন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা