নরসিংদীতে পরিবেশ দূষণের দায়ে পোল্ট্রি খামারকে ৫০ হাজার টাকা জরিমানা
১০ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৯ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী শহরের বীরপুর এলাকায় পরিবেশ দূষণ, অব্যবস্থাপনা ও মুরগীর বিষ্ঠা মাছের খাবার হিসেবে ব্যবহার করার অভিযোগের সত্যতা পাওয়ায় আরিয়ান পোল্ট্রি খামারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ রোববার দুপুরে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখার পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান এ অর্থদণ্ড দেন।
জানা গেছে, খামারের বিষ্ঠার গন্ধে অতিষ্ঠ হয়ে গত ১২ মার্চ নরসিংদী পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন এলাকাবাসী। গত ১০ জুলাই তদন্ত করে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়ায় এনফোর্সমেন্ট শাখায় তদন্ত প্রতিবেদন ও দুই পক্ষের শুনানি শেষে আজ রোববার তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ও পুণরায় পরিবেশ দূষণের অভিযোগ পাওয়া গেলে তার ছাড়পত্র বাতিলের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট শাখার পরিচালক মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী বলেন, " পরিবেশ দূষণের অভিযোগের সত্যতা পাওয়ায় নরসিংদী সদর উপজেলা বীরপুর এলাকার আরিয়ান পোল্ট্রি খামারের মালিক সালাউদ্দিন ওরফে সেলিমকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তার বিরুদ্ধে একই অভিযোগের পুণরাবৃত্তি হলে ছাড়পত্র নবায়ন বাতিল করা হবে।"
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা