চরদিঘলদীতে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ৭
১৮ সেপ্টেম্বর ২০২৩, ০২:১২ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চরাঞ্চলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ উভয়পক্ষের ৭ জন আহত হয়েছেন। আজ সোমবার ভোরে মাধবদী থানার চরদিঘলদীতে ইকবাল গ্রুপ ও চরদিঘলদী ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- চরদীঘলদী ইউনিয়নের নয়াকান্দি এলাকার সুরজ মিয়ার ছেলে নাজিম উদ্দিন (৫২), নবাবপুরের মালেক মিয়ার ছেলে মো: সবুজ (৩৫), মান্নান মিয়ার ছেলে কবির মিয়া (৪৪), আব্দুল হকের ছেলে শাকিল (২৫), কালু মিয়ার ছেলে এমদাদুল মিয়া (২৮), চরদিঘলদী গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে আবদুল মিয়া (৪৩) ও মৃত তাইজুদ্দিন মিয়ার ছেলে মনোয়ার (৪৫)।
আহতদের মধ্যে ৫ জনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়ার পর ৪ জনকে ছেড়ে দেয়া হয়েছে। একজনকে সদর হাসপাতালে ভর্তি ও দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে চরদীঘলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহিন ও ইকবাল হোসেন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই জেরে ভোরে দুই পক্ষের সমর্থকরা টেঁটাসহ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়।
আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। খবর পেয়ে মাধবদী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা