অভিভাবকসহ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়
০৩ অক্টোবর ২০২৩, ০৭:০১ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক ড. বদিউল আলম। মঙ্গলবার দুপুরে শহরের বিলাসদীতে দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুইড বাংলাদেশ নরসিংদী শাখার সভাপতি ডা: আবু কাউছার সুমন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জসিম উদ্দিন সরকারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিক সাহা, অবসরপ্রাপ্ত ব্যাংকার মো: ছানাউল্লাহ মিয়া, ভেলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আলতাফ হোসেন।
এসময় শিক্ষার্থীরা সূরা, কবিতা, গান পরিবেশন করে এবং অভিভাবকগণ ও জেলা প্রশাসক উন্মুক্ত মত প্রকাশ ও আলোচনা করেন।
জেলা প্রশাসক ড. বদিউল আলম বলেন, আল্লাহ উত্তম ফায়সালাকারী। আল্লাহ তায়ালা ভাল জানেন তিনি কেন শিশুদের অটিজম করে পৃথিবীতে পাঠিয়েছেন। যারা আপনারা অভিভাবক ও শিক্ষক আছেন তাদের জন্য (অটিজম শিশু) সর্বোচ্চ ত্যাগ করছেন। আমরাও আপনাদের পাশে সদা থাকবো।
পরে জেলা প্রশাসক দ্যুতিময় দুয়ার বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জন্য বানিয়াছল রেলওয়ে কলোনীতে বরাদ্দকৃত জায়গা পরিদর্শন করেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা