আবাসিক এলাকা থেকে পোল্ট্রি খামার সরাতে সময় বেঁধে দিল মোবাইল কোর্ট
০৮ অক্টোবর ২০২৩, ০৯:৪১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী পৌর এলাকার বীরপুরে জনবসতিপূর্ণ এলাকা থেকে 'আরিয়ান পোল্ট্রি' নামের একটি খামার সরিয়ে নিতে তিন দিনের সময় বেঁধে দিয়েছেন মোবাইল কোর্ট। রোববার বিকাল ৪ টার দিকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, মুরগির বিষ্ঠা থেকে প্রকট দুর্গন্ধ ছড়ানোর কারণে আশেপাশের বাসিন্দাদের দুর্ভোগ সহ নানা অসঙ্গতি প্রমাণিত হওয়ায় মোবাইল কোর্ট এ আদেশ দেন।
পরিবেশ অধিদপ্তর, পুলিশ, আনসারসহ বিভিন্ন সংস্থার সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান কাউছার।
জানা যায়, পোল্ট্রি খামারের বিষ্ঠার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে গত ৭ আগস্ট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন এলাকাবাসী। সেই অভিযোগ তদন্ত সাপেক্ষে রোববার এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মনসুর আহমেদ ও পরিদর্শক সমর দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে গত ১২ জুন পরিবেশ অধিদপ্তরে অভিযোগ করা হলে গত ১০ সেপ্টেম্বর, আরিয়ান পোল্ট্রি খামারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তর ঢাকার এনফোর্সমেন্ট শাখা। তাছাড়াও গত ১৩ সেপ্টেম্বর এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে নরসিংদী পৌরসভার শালিসি আদালত ১ মাসের মধ্যে ঘনবসতিপূর্ণ এলাকা থেকে খামারটি সরিয়ে নেয়ার রায় প্রদান করেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেহেদী হাসান কাউছার বলেন, এরকম জনবসতিপূর্ণ এলাকায় খামার পরিচালনা পরিবেশ আইনে সুযোগ নেই। খামার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রও দেখাতে পারেননি। খামারে মুরগি থাকায় মানবিক কারণে এখান থেকে খামার সরিয়ে নেয়ার সময় বেঁধে নির্দেশ দেয়া হয়েছে খামার মালিককে। পরবর্তীতে যথাযথ পদক্ষেপ চলমান থাকবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা