খালেদা জিয়ার উন্নত চিকিৎসার দাবিতে নরসিংদী বিএনপির অনশন কর্মসূচী পালন
১৪ অক্টোবর ২০২৩, ০২:২২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপি্ নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবীতে ৩ ঘন্টার অনশন কর্মসূচী পালন করেছে নরসিংদী জেলা বিএনপি। কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে শনিবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ে এই কর্মসূচীতে জেলা ও বিভিন্ন উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনশনে বক্তারা, অবিলম্বে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তাঁর উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। এসময় ক্ষমতাসীন দলের মামলা হামলার ভয়ভীতিকে উপেক্ষা করে জেলা বিএনপির সকল নেতাকর্মীদের এক দফা এক দাবির আন্দোলনে জোরালো ভূমিকা নেয়ার আহবান জানানো হয়।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এম.এ জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত অনশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভুঁইয়া, বিজি রশীদ নওশের, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, নরসিংদী শহর বিএনপির সভাপতি একেএম গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুঁইয়া, জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবি, শিবপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার, রায়পুরা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান খোকন প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা