নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ ৪ জন গ্রেপ্তার
২২ অক্টোবর ২০২৩, ০৬:০৪ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন ভূইয়া (৪০) সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় এই তথ্য নিশ্চিত করেছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া।
এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার চিনিশপুরের নিজ বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া অন্য ৩ জন হলেন- সদর উপজেলার চিনিশপুর এলাকার মোহাম্মদ আলী ( ৪০), নজরপুর ইউনিয়নের দিলার পুর এলাকার ইকবাল হোসেন (৬০) ও কালাই গোবিন্দপুর আবু ফারুক (৫১)।
এসময় তাদের দখল হতে ১৮টি ককটেল, ১টি সাদা প্লাষ্টিকের ব্যাগ, ১৭টি বিষ্ফোরিত ককটেলের অংশ বিশেষ, ২৫টি ছোট বড় কাঠের লাঠি, ০৫টি ইটের টুকরা জব্দ করা হয় বলে জানায় পুলিশ।
সদর থানার ওসি জানান, গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রোববার ৭ দিনের রিমান্ডের আবেদন সহ আসামীদের আদালতে পাঠানো হয়েছে। আগামী বুধবার রিমান্ড শুনানী হবে।
নরসিংদী জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ বলেন, গ্রেপ্তারকৃতরা বিএনপি ও যুবদলের নেতাকর্মী। সরকারের পরিকল্পিত নির্বাচনের সাজানো নাটকের অংশ বাস্তবায়ন করতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পূর্বে কোন মামলার ওয়ারেন্ট নেই। তারা সকল মামলায় জামিনে আছেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি