নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী গ্রেপ্তার
২৩ অক্টোবর ২০২৩, ০৭:৩৩ পিএম | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার (২৩ অক্টোবর ) বিকালে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের সড়কে গাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নরসিংদী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
খোকন চন্দ্র সরকার জানান, নাশকতা ও বিস্ফোরক মামলার আসামী মনজুর এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূঁইয়া জানান, গত শনিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে সদর উপজেলার চিনিশপুর এলাকায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিদার হোসেন এর বাড়িতে অভিযান চালায় সদর থানা পুলিশের একটি দল। এসময় সমবেত হয়ে নাশকতার উদ্দেশ্যে বিস্ফোরণ ঘটানো, বিস্ফোরক উদ্ধার ও পুলিশের কাজে বাধা দানের ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ৪২ জনের নামসহ অজ্ঞাতনামা আসামী করে মামলা করা হয়। ঐ মামলার আসামী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা