নরসিংদীতে নাশকতার মামলায় ছাত্র শিবিরের সভাপতিসহ গ্রেপ্তার ৬
৩১ অক্টোবর ২০২৩, ০১:১৪ পিএম | আপডেট: ০২ নভেম্বর ২০২৬, ০৬:৪১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে নাশকতার মামলায় ইসলামী ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসা শাখার সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া।
এর আগে সোমবার দুপুরে সদর মডেল থানা পুলিশ সদরের গাবতলি সংগীতা এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর বিকালে তাদের আদালতে পাঠানো হয় ।
গ্রেপ্তারকৃতরা হলো- সদর থানার হাফিজপুর উত্তরপাড়ার নুরুল ইসলামের ছেলে ও ইসলামী ছাত্র শিবিরের গাবতলী জামেয়া কাশেমিয়া কামিল মাদ্রাসা শাখার সভাপতি আমিনুল ইসলাম (২২), শিবপুরের ঘাগটিয়া এলাকার আঃ লতিফ এর ছেলে বর্তমানে গাবতলি এলাকার বাসিন্দা ইসলামী ছাত্র শিবিরের সদস্য হিসাব উদ্দিন (১৯), সদর থানার বুদিয়ামারা বাজার এলাকার মাহবুব হাসান এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য মোঃ নাইম হাসান (১৯), হাজীপুর মধ্যপাড়ার বাসিন্দা আলম হোসেন এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য আবু সুফিয়ান (১৯), হাজীপুর বড়পাড়া এলাকার আশরাফ উদ্দিন সরকারের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য আব্দুল্লাহ সরকার (১৯) ও বেলাব থানার বাজনাব এলাকার আমজাদ হোসেন এর ছেলে ইসলামী ছাত্র শিবিরের সদস্য মোঃ তানভীর হোসেন (১৯)।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুইয়া জানান, গত ২৭ জুলাই সদর থানায় করা নাশকতা মামলার তদন্তে শিবিরের সভাপতি ও সদস্যসহ ৬ জন জড়িত থাকার তথ্য প্রমাণ পায় পুলিশ। পরে তাদের গ্রেপ্তারে সোমবার দুপুরে সদর থানার ঘোড়াদিয়া-গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় ইসলামী ছাত্র শিবিরের গাবতলি মাদ্রাসা শাখার সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করা হয়। আসামীরা গোপনে সংগঠিত হয়ে রাষ্ট্র বিরোধী নাশকতা ও অস্থিতিশীলতার পায়তারা করছিল। আসামিদের ৫ দিনের পুলিশ রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হলে আদালত জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠান।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি