নরসিংদী জেলা কারাগারে হামলা: ৬৮ কারারক্ষী বরখাস্ত
৩১ জুলাই ২০২৪, ০৮:৫৬ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী জেলা কারাগারে হামলা চালিয়ে ৮২৬ কয়েদী ছাড়িয়ে নেয়াসহ ৮৫ অস্ত্র ও ৮ হাজার রাউন্ড গুলি লুটের ঘটনায় জেলা কারাগারের ৬৮ কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের বরাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নরসিংদী জেলা কারাগারে নিয়োজিত ৭৬ জন কারারক্ষীর মধ্যে গত ১৯ জুলাই শুক্রবার ৮ জন ছুটিতে ছিলেন এবং দায়িত্বে ছিলেন ৬৮ জন করারক্ষী। কারাগারে হামলার পর গত ২৩ জুলাই জেল সুপার আব্দুল কালাম আজাদ এবং জেলার কামরুল ইসলামকে বরখাস্ত করা হয়। পরে দায়িত্বে অবহেলার দায়ে ৬৮ জন কারারক্ষীকে বরখাস্ত করা হয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় গত ১৯ জুলাই বিকেলে নরসিংদী জেলা কারাগারে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসময় জেলখানায় থাকা ৯ জন জঙ্গিসহ ৮২৬ জন কারাবন্দী পালিয়ে যায়। জেলখানার অস্ত্রাগার থেকে লুট হয় ৮৫টি আগ্নেয়াস্ত্র ও ৮ হাজার গুলি। পুড়িয়ে দেয়া হয় জেলখানার গুরুত্বপূর্ণ সব নথি ও আসবাববপত্র।
৮২৬ জন কারাবন্দী মধ্যে এখন পর্যন্ত ৫৯২ জন আদালতে স্বেচ্ছায় আত্মসর্মপণ করেছেন। ৮৫টি লুট হওয়া অস্ত্রের মধ্যে ৪৯ টি অস্ত্র ও ১ হাজার ৯১টি গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা