কারাগারে হামলায় সরাসরি জড়িত দুইজন লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার
০১ আগস্ট ২০২৪, ০৪:৪৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী কারাগারে হামলার ঘটনায় সরাসরি জড়িত মো: আরিফুল ইসলাম ও মো: শফিক নামের দুইজনকে লুট হওয়া অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা জেলা কারাগারে হামলা ও অস্ত্র লুটের পর সেসব অস্ত্র দিয়ে পুলিশের ওপর গুলি করার কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন নরসিংদীর পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার দুপুরে এ তথ্য জানান পুলিশ সুপার।
এর আগে মঙ্গলবার দিবাগত রাতে শিবপুর উপজেলার কারারচর এলাকার বৈশাখী স্পিনিং মিল সংলগ্ন এলাকা হতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার কামারগাঁও গ্রামের আবু বক্কর ছিদ্দিকের ছেলে ও নরসিংদী সদরের টাউয়াদী এলাকার ভাড়াটিয়া মো: আরিফুল ইসলাম (২১) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলার ফেরাইজাকান্দি এলাকার মরম আলীর ছেলে মো: শফিক (২৪)।
পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, জেলা কারাগারে হামলার ঘটনায় সরাসরি জড়িত মো: আরিফুল ইসলাম ও মো: শফিক অস্ত্র লুটের পর সেসব অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে পুলিশের ওপর গুলি করে। কতিপয় স্থানীয় বিএনপি নেতার প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশে কারাগারে হামলা ও অস্ত্র লুটসহ পুলিশের ওপর হামলার কথা স্বীকার করে আদালতে স্বীকরোক্তিমূলক জবাদবন্দী দিয়েছে গ্রেপ্তার হওয়া আরিফুল ও শফিক।
এসপি আরও জানান, “হামলার পরপর হাইয়েস গাড়ীতে করে পালিয়ে যায় জঙ্গিরা” এমন শিরোনামে ফুটেজসহ কয়েকটি গণমাধ্যমে খবর প্রচার হয়, যা ছিল সম্পূর্ণ ভুল। এসব গাড়ী বিয়ের বরযাত্রীবাহি গাড়ী ছিল। পুলিশী তদন্তে সব তথ্য বের হয়ে এসেছে।
এছাড়া নরসিংদী জেলা কারাগারসহ বিভিন্ন স্থাপনায় হামলা ও অস্ত্র লুটের ঘটনায় আরও দুটি মামলা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ১৩টি মামলায় ২৭৫ জনকে গ্রেপ্তার ও কারাগার হতে লুট হওয়া ৮৫ অস্ত্রের মধ্যে ৫০টি অস্ত্র উদ্ধার ছাড়াও জেল পলাতক ৫৯৮ কয়েদী আত্মসমর্পন করেছে বলেও জানান পুলিশ সুপার।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা