ইন্টারনেটের গুলির শক্তি বেশি তা ছাত্ররা দেখিয়ে দিয়েছে: ড. আব্দুল মঈন খান
১৭ আগস্ট ২০২৪, ০৬:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বুলেট গুলির চেয়ে ইন্টারনেটের গুলির শক্তি বেশি, তা ছাত্রজনতা দেখিয়ে দিয়েছে, যে কারণে সরকার দেশে ইন্টারনেট পর্যন্ত বন্ধ করে দিয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। তিনি আজ শনিবার দুপুরে নরসিংদীর চিনিশপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত স্কুল শিক্ষার্থী তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ মন্তব্য করেন।
এসময় বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগ সরকার দেশের যে গণতন্ত্র হত্যা করেছে তা আবারো পুরুদ্ধার করা হবে। আগামিতে দেশ মেধার ভিত্তিত্বে পরিচালিত হবে। কারো ব্যক্তির ইচ্ছায় পরিচালিত হবে না।
তিনি দেশের মানুষকে অত্যন্ত সরল ও সাধারণ উল্লেখ করে আরো বলেন, দেশের মানুষ অর্থ সম্পদ চায় না, তারা মুখে কথা বলতে চায়, মন খুলে কথা বলতে চায়, ভোটের দিন ভোট কেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের মানুষকে ভোট দিতে চায়। কিন্তু আওয়ামী লীগ সেই অধিকার কেড়ে নিয়েছিল। যার কারণে দেশেরে মানুষ তাদের বিতারিত করেছে। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে।
কবর জিয়ারত ও ফুল দেয়া শেষে তিনি নিহত তাহমিদ ভুইয়ার পরিবারকে সমবেদনা জানানোসহ আর্থিক সহযোগিতা করেন মঈন খান। এরপর তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত পলাশের গজারিয়া ইউনিয়নের কলেজ শিক্ষার্থী ইমন ও আমজাদ হোসেনের কবর জিয়ার করে তাদের পরিবারকে আর্থিক সহযোগীতা করেন।
এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা বিএনপির সভাপতি এরফান আলী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান আলম মোল্লা, জেলা যুবদল সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন, পলাশ উপজেলা যুবদল সভাপতি নিছার আহমেদ খান, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি