নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে: খায়রুল কবির খোকন
১৭ আগস্ট ২০২৪, ০৭:৪৪ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নিবন্ধন বাতিল করে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার জন্য অন্তবর্তীকালীন সরকারের প্রতি দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন। শনিবার বিকালে নরসিংদীর চিনিশপুরে ছাত্র-জনতার আন্দোলনে নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে এ দাবির কথা বলেন খোকন।
তিনি আরও বলেন, এদেশে আওয়ামী লীগের রাজনীতি করার নৈতিক অধিকার আর নেই। তারা গণহত্যাকারী, তাদের বিরুদ্ধে এদেশের লক্ষ কোটি জনগণ। তারা আত্মগোপন করেছে, আত্মগোপন করেও তারা বাঁচতে পারবে না। বর্তমান অন্তবর্তীকালীন সরকার তাদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করবেন এ বিশ্বাস আমাদের আছে। যত দ্রত সম্ভব একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের আহবানও জানান তিনি।
খায়রুল কবির খোকন নিহত স্কুলছাত্র তাহমিদ ভুইয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে পরিবারের খোঁজ খবর নেন এবং পরিবারকে আর্থিক সহায়তা দেন।
এসময় জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী, যুগ্ম আহবায়ক এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, গোলাম কবির কামাল, ফারুক উদ্দিন ভুইয়া, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ, চিনিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন,শহর যুবদল নেতা সুমন চৌধুরী,জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জাহিদ হোসেন জাপ্পি, ছাত্রদল নেতা আব্দুর রউফ ফকির রনি প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা