নরসিংদীতে রেললাইন কালভার্টের নীচে ইজিবাইক চালকের মরদেহ
১৬ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৩৫ পিএম | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৮ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রেললাইনের কালভার্টের নীচ হতে রতন মিয়া (৩৫) নামে এক ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। সোমবার দুপুর ১২টায় নরসিংদী রেলওয়ে স্টেশনের অদূরে নরসিংদী চেম্বার অব কমার্স ভবন সংলগ্ন ছোট বটতলা এলাকা হতে মরদেহটি উদ্ধার।
নিহত রতন মিয়া (৩৫) পৌর শহরের বানিয়াছল এলাকার মৃত আবু তাহেরের ছেলে। তিনি নরসিংদী রেলওয়ে স্টেশন সংলগ্ন খালপাড় এলাকায় বসবাস করতেন।
নরসিংদী রেলওয়ে ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মোঃ শহীদুল্লাহ্ জানান, স্থানীয়রা রেললাইনের কালভার্টের নীচে পানিতে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আলামত সংগ্রহ শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করা হয়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। রাতের কোন একসময় ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এ ঘটনায় পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত পদক্ষেপ নেয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা