নরসিংদীতে রেলওয়ের ২ একর জায়গার অবৈধ স্থাপনা উচ্ছেদ
২৩ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে অবৈধভাবে রেলওয়ের জমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি বিভাগ। সোমবার (২৩ সেপ্টেম্বর) নরসিংদী রেলওয়ে স্টেশন এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা বিভাগীয় বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান জানান, রেলওয়ের জায়গা দখল করে দোকানপাটসহ অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়। এতে দীর্ঘদিন ধরে জনভোগান্তিসহ অবৈধ স্থাপনার কারণে কখন ট্রেন আসছে, আর যাচ্ছে দেখতে পারছিলেন না যাত্রী ও পথচারীরা। এতে দুর্ঘটনার স্বীকারও হচ্ছিল পথচারীরা। জনগণের সুবিধার জন্য প্রাথমিকভাবে ২ একর জমির অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদ করা এসব দোকানপাট ও স্থাপনার কোনরকম ইজারা ছিল না, ভবিষ্যতেও এসব স্থান ইজারা দেয়া হবে না। রেলওয়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান।
অভিযানে রেলওয়ের ঢাকা বিভাগীয় ভূ–সম্পত্তি কর্মকর্তা আব্দুস সোবহান ছাড়াও নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাজ্জাদ পারভেজ ও রাফিউর রহমানসহ রেলওয়ের ঢাকা বিভাগের কর্মকর্তা, রেলওয়ে পুলিশসহ আনসার সদস্যরা উপস্থিত ছিলেন ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি