নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
“নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়” পরিদর্শন করেছেন নরসিংদীর নবাগত জেলা প্রশাসক এবং বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে বিদ্যালয়টি পরিদর্শন করেন তিনি।
এ সময় সাথে ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অঞ্জন দাস, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার (স্টাফ অফিসার) এ. এইচ. এম. আজিমুল হক।
এছাড়া নরসিংদী জেলা প্রশাসন বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন সরকারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় জেলা প্রশাসক শিক্ষার্থীদের শ্রেণি কক্ষ পরিদর্শন করেন ও শিক্ষার্থীদের সাথে কথা বলেন। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা পদ্ধতি এবং শিক্ষা কৌশলগত দিক নিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের সাথে কথা বলেন। জেলা প্রশাসক নিজে তাদের হাতে চকলেট তুলে দেন এবং অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন। মতবিনিময় শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী বানিয়াছলস্থ রেলওয়ে কলোনীতে বিদ্যালয়টির স্থায়ী ক্যাম্পাসের নিজস্ব জায়গা পরিদর্শন এবং জায়গার বিভিন্ন বিষয়ে খোঁজ খবর নেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি