হত্যা মামলায় রিমান্ড নামঞ্জুর, কারাগারে সাবেক শিল্পমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীর শ্রমিকদল নেতা জাহাঙ্গীর হোসেন হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ৫ দিনের রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুর সোয়া বারোটার দিকে নরসিংদীর জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট রকিবুল ইসলামের আদালত এই আদেশ দেন।
এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করে আইনশৃঙ্খলা বাহিনী। পরে, দুপুর বারোটার দিকে নরসিংদী আদালতে নিয়ে আসা হয় সাবেক শিল্পমন্ত্রীকে। আদালতে ৫ দিনের রিমান্ড আবেদন করেন বাদীপক্ষেরর আইনজীবী। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৪ আগস্ট মাধবদীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনা ঘটে। এতে মাধবদী পৌরসভার ৪ নং ওয়ার্ড শ্রমিকদলের সহ সভাপতি জাহাঙ্গীর হোসেন নিহত হয়। এঘটনায় নিহতের চাচাত ভাই আমির হোসেন বাদী হয়ে গত আগস্ট নরসিংদীর আদালতে মামলা করেন। এতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ১২৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী ৪ আসনের সংসদ সদস্য এডভোকেট নুরুল মজিদ হুমায়ুনকে ৬ নম্বর আসামী করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও