জনগণ পাড়া-মহল্লায় সাইনবোর্ডে লিখে রাখবে কোথাও আ’লীগ নাই: খায়রুল কবির খোকন
২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, আওয়ামী লীগের ১৭ বছরের গুম, খুনসহ দু:শাসনের প্রতিবাদে জনগণ পাড়া, মহল্লায়, গ্রামে-গঞ্জে সাইনবোর্ডে লিখে রাখবে ”এ পাড়া মহল্লায়, গ্রামে, থানায়-উপজেলায় কোন আওয়ামী লীগ নাই”।
তিনি আজ শনিবার বিকালে নরসিংদী পৌরসভা অডিটরিয়ামে আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে জেলা বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি আরও বলেন, সংস্কারের নামে যৌক্তিক সময়ে নির্বাচন না দিয়ে, বছরের পর বছর, মাসের পর মাস ঝুলিয়ে রাখা জনগণ মেনে নেবে না। দেশের মালিক জনগণের হাতে ক্ষমতা তুলে দিতে হবে।
তিনি বলেন, জনাব তারেক রহমান এ সরকারকে বাঁচিয়ে রাখার জন্য সব ধরনের সহযোগিতা করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন, কারণ প্রত্যাশা অনেক বেশি। যত দ্রুত সময়ের মধ্যে মানুষের প্রত্যাশা আশা আকাংখার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে যারা বিজয়ী হবেন তারা রাষ্ট্র পরিচালনা করবেন।
হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্ট নরসিংদী জেলা আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, হিন্দু-বৌদ্ধ-খৃস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রিয় কমিটির যুগ্ম মহাসচিব দীপক কুমার বর্মণ প্রিন্স।
প্রধান বক্তা হিসেবে ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মনজুর এলাহী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রফেসর সূর্যকান্ত দাস, অধ্যাপক অহিভূষণ চক্রবর্তী, সাবেক কাউন্সিলর অনিল ঘোষসহ সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ। এসময় জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা