বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না: মাওলানা মুহাম্মাদ মামুনুল হক
০২ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামুনুল হক হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জাতীয় শিক্ষা ব্যবস্থায় হিন্দুত্ববাদকে আমরা গ্রহণ করি নাই, শেখ হাসিনা তাদের সেবাদাসী ছিল। সেই হিন্দুত্ববাদী ভারত সরকার আমার দেশের আগামী প্রজন্মকে হিন্দুত্ববাদে দীক্ষিত করার পায়তারা চালিয়ে ছিল। এদেশের ইসলামপ্রিয় জনতা বুকের রক্ত দিয়ে হিন্দুত্ববাদকে রুখে দিয়েছে।
তিনি আজ বুধবার বিকালে নরসিংদী পৌর শহরের কাউরিয়াপাড়া পৌর ইদগাহ মাঠে এক গণসমাবেশে প্রধান বক্তা হিসেবে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এখন যদি হিন্দুত্ববাদের জায়গায় কেউ নাস্তিক্যবাদকে চাপিয়ে দেয়ার পায়তারা চালান অথবা কেউ যদি পশ্চিমা বেহায়া সভ্যতার কাছ থেকে সমকামিতার এজেন্ডা আবার এই শাহজালাল, শাহআব্দুল খান জাহান আলীদের বাংলাদেশে আমদানি করার পায়তারা করেন, বিনয়ের সাথে বলছি রক্ত দেব, জীবন দেব তবুও ট্রান্সজেন্ডারের নামে বাংলাদেশের মাটিতে সমকামিতা আমদানি করতে দেব না।
বাংলাদেশ খেলাফত মজলিস নরসিংদী জেলা শাখার উদ্যোগে ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শাইখুল হাদিস আল্লামা ইসমাইল নূরপুরী।
নরসিংদী জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুন নূরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালাল উদ্দিন আহমদ, আতাউল্লাহ আমীন, তাফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান হেলাল প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা