রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু নয় ছয় শুরু করেছেন : খায়রুল কবির খোকন
২৩ অক্টোবর ২০২৪, ০৯:০৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহবায়ক খায়রুল কবির খোকন বলেছেন, "বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু চক্রান্ত শুরু করেছেন, তিনিও নয় ছয় শুরু করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বঙ্গভবনের সামনে গতকাল রাত ২টা পর্যন্ত বিক্ষোভ করেছে তার পদত্যাগের দাবিতে। মতিউর রহমানের একটি সাক্ষাতকারে তিনি বলেছেন, শেখ হাসিনার পদত্যাগ নাকি দৃশ্যমান নয়, সঠিক নয়। যেই জায়গায় ছাত্রজনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামীলীগের উৎখাত হয়েছে, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, সেখানে পদত্যাগ কোনো বিষয় না"। বুধবার(২৩ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার নুরালাপুর উচ্চবিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "এই কথা বলে তিনি ঘোলা পানিতে মাছ শিকার করে, সাংবিধানিক সংকট তৈরি করতে চাচ্ছেন। সাংবিধানিক সংকট তৈরি করে লাভ হবে না। আপনার নৈতিক স্ফলন হয়েছে। আপনি যে শপথ নিয়েছেন, শপথ ভঙ্গ করেছেন, আপনাকে আইনের আওতায় আনতে হবে। রাষ্ট্রপতি হলেই যে সব আইনের উর্দ্ধে তা নয়। তার বিচার বাংলাদেশের মাটিতে হবে। তিনিও এখন শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়ার পথ খুঁজবেন। আমি আশা করবো তার যদি নুন্যতম দেশপ্রেম, শেখ হাসিনার মতো পরিণতি না হয়, তিনি পদত্যাগ করবেন বলে আমি আশাবাদ করি"।
নুরালাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মো: ছাদিকুর রহমান গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক বি.জি রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, নুরালাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: ইসমাইল হোসেনসহ দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি