নরসিংদীতে বিদেশী পিস্তল গুলি দেশিয় অস্ত্রসহ দুইজন গ্রেপ্তার
২৯ অক্টোবর ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ০১:১৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ডাকাতির প্রস্তুতির সময় বিদেশী পিস্তল, গুলি ও দেশিয় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান এ তথ্য জানান।
এর আগে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী পৌর শহরের ব্রাহ্মণপাড়া পাথরঘাট এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাদের গ্রেপ্তার করে সদর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো-নরসিংদী শহরের সাটিরপাড়া বকুলতলা এলাকার বাদল মিয়ার ছেলে সনেট (৩৫) ও চৌয়ালা এলাকার আব্দুল বাছেদ এর ছেলে রুবেল (২৩)।
সনেট এর বিরুদ্ধে এর আগেও ডাকাতি, দস্যুতা, খুন, অস্ত্র, চাঁচাবাজি, দ্রুত বিচার ও মাদক মামলা সহ মোট-২০ টি মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়ার পাথরঘাট বালুর মাঠ এলাকায় অভিযান পরিচালনা করে নরসিংদী মডেল থানা পুলিশ। এসময় একটি বিদেশী পিস্তল ও ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ ২০ মামলার আসামী সনেট ও একটি লোহার তৈরী চাপাতি এবং ছোরাসহ রুবেল নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। অভিযান টের পেয়ে পালিয়ে যায় অন্য আসামীরা। গ্রেপ্তারকৃতরা পুলিশী জিজ্ঞাসাবাদে তাদের সহযোগী পলাতক ১৩ জনের নামসহ তথ্য দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সদর থানায় দুটি মামলা করার পর মঙ্গলবার বিকালে সনেট ও রুবেলকে আদালতে পাঠিয়েছে পুলিশ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি