আ’লীগের পেইজে নরসিংদী জেলা ছাত্রদল সভাপতির এডিটেড ছবি প্রচারের প্রতিবাদ
২৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫০ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও ”দেশরত্ন শেখ হাসিনা” নামক ফেসবুক আইডিতে অস্ত্রসহ নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের এডিটেড ছবি প্রচারের প্রতিবাদ জানিয়েছে জেলা ছাত্রদল। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।
এছাড়া এক প্রেস বিবৃতিতে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালী বের করা হয়। পরে শহরের সাটিরপাড়ায় অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খবিরুল ইসলাম বাবুল। এসময় পাশে দাড়ানো অবস্থায় ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ।
ব্লেজার ও শার্ট পরিহিত অবস্থায় দাড়ানো নাহিদের এই ছবি এডিট করে কোমরের নাভির অংশে বেল্টের ওপরে একটি অস্ত্রের অংশবিশেষ দেখিয়ে প্রচার করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও ”দেশরত্ন শেখ হাসিনা” নামক ফেসবুক আইডিতে পোস্ট করা এ ছবিতে লেখা হয়-
”নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ-১৬ ডিসেম্বর পালন করে। প্রকাশ্যে কোমরে পিস্তল নিয়ে প্রশাসন চুপ দেখেও দেখে না। এই সন্ত্রাসীদের আতঙ্কে দিন কাটছে নরসিংদীবাসির।”
এমন মিথ্যা ও ভিত্তিহীন পোস্টের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সিদ্দিকুর রহমান নাহিদ বলেন আরও বলেন, সেদিনের মিটিংয়ের শত শত ছবি ও ভিডিও অনেকে তুলেছেন এবং আমাকে ট্যাগ করা হয়েছে। এসব ছবিতে কোথাও কোন অস্ত্রের ছবি কেউ দেখেনি অথচ কয়েকদিন পরে একটি ছবি অস্ত্রসহ এডিট করে অপপ্রচার করা হয়েছে, যা উদ্দেশ্য প্রণোদিত।
নাহিদ বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে আমার বিরুদ্ধে ৩৫টি মিথ্যা রাজনৈতিক মামলা দেয়া হয়। রাজনৈতিক মিথ্যা মামলার কারণে আপন বড় ভাই ও মায়ের জানাজা করা থেকেও বঞ্চিত হয়েছি। ৬ বার কারা নির্যাতন ও সাড়ে ৮ মাস গুম ছিলাম। এখনও ফ্যাসিস্ট আওয়ামী লীগ ষড়যন্ত্রে মেতে আছে। আমাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হেয় প্রতিপন্ন, ভাবমূর্তি নষ্ট করা ও ক্ষতিগ্রস্ত করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এসব অপপ্রচার করা হয়েছে।
এসব অপপ্রচারের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া বাংলাদেশ আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেইজে ও ”দেশরত্ন শেখ হাসিনা” নামক ফেসবুক আইডির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়ার প্রস্তুতি চলছে।
সংবাদ সম্মেলনে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, দপ্তর সম্পাদক রাব্বী মিয়া, সহ-দপ্তর সম্পাদক আফজাল হোসেন মোল্লা, প্রত্যয় প্রধান, ছাত্রদল নেতা ইবনে আদেল শশি, সজিব পাল ঝুমনসহ জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা