নরসিংদীতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের ৪ ঘন্টা মহাসড়ক অবরোধ
১১ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৫১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজকে বস্ত্র অধিদপ্তরে নেয়ার দাবি ও কলেজের কার্যক্রম বন্ধ করে টাঙ্গাইলে স্থানান্তরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১ টার পর হতে সদর উপজেলার সাহেপ্রতাব বাসস্ট্যান্ডে এ অবরোধ চলে।
পরে জনদুর্ভোগের কথা বিবেচনা করে বিকাল পৌণে ৪টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেয়ার কথা জানিয়ে অবরোধ তুলে নেয়া হয় বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের একজন মোঃ কাউছারুজ্জামান।
সড়ক অবরোধের সময় ইনস্টিটিউটের কয়েকশত শিক্ষার্থী প্ল্যাকার্ড হাতে নিয়ে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেয়। এতে ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা। এসময় সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়ে জনদুর্ভোগ হয়।
শিক্ষার্থীদের দাবি, তাঁত বোর্ডের অধীন থেকে বস্ত্র অধিদপ্তরের আওতায় কলেজ স্থানান্তরিত করার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন তারা। কিন্তু উদ্যেশ্যমূলকভাবে নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজের কার্যক্রম বন্ধ করে আগামী এক সপ্তাহের মধ্যে নরসিংদীর শিক্ষার্থীদের টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে যেতে নির্দেশনা দেয়া হয়। এমন সিদ্ধান্তে শিক্ষার্থীদের মধ্যে আরও ক্ষোভ ছড়িয়ে পড়ে। নরসিংদী ইঞ্জিনিয়ারিং কলেজকে চালু রাখাসহ বস্ত্র অধিদপ্তরে নিয়ে পরিচালনার দাবি জানান শিক্ষার্থীরা। দাবি মানা না হলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ আন্দোলন চলমান থাকবে বলে জানান তারা।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধ তুলে নেয়ার জন্য শিক্ষার্থীদের সাথে বারবার কথা বলা ও চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়। ৪ ঘন্টা অবরোধের পর শিক্ষার্থীরা জনদুর্ভোগের কথা বিবেচনা করে নিজ থেকে অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
উল্লেখ্য, এর আগে শিক্ষার্থীরা একই দাবিতে দফায় দফায় মানববন্ধনসহ মহাসড়ক অবরোধ এবং তাঁতবোর্ড চেয়ারম্যানসহ অন্তত ১৫ কর্মকর্তাকে অবরুদ্ধ করেছিলেন তাত বোর্ড থেকে বস্ত্র মন্ত্রণালয়ের অধিনে যাওয়ার দাবিতে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও