নরসিংদীর মহাসড়কে ঈদযাত্রা নিরাপদ রাখতে টহল-তল্লাশীতে র্যাব
২৮ মার্চ ২০২৫, ১০:২০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক রাখতে নরসিংদীতে মহাসড়ক ও আঞ্চলিক সড়কগুলোতে টহল ও তল্লাশী কার্যক্রম জোরদার করেছে র্যাব-১১। ঢাকা-সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে রাতে বাড়ানো হয় এই নিরাপত্তা কার্যক্রম।
শুক্রবার (২৮ মার্চ) রাতে র্যাব-১১ সিপিএসসি, নরসিংদীর কোম্পানী কমান্ডার মেজর সাদমান ইবনে আলমের নেতৃত্বে শিল্প এলাকা মাধবদীসহ, পাইকারী কাপড়ের বাজার শেখেরচর-বাবুরহাট, বাগহাহাটা, বাসাইল ও রেলওয়ে স্টেশন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা কার্যক্রম চালানো হয় ।
এসময় মেজর সাদমান ইবনে আলম সাংবাদিকদের বলেন, ‘মহাসড়কগুলোকে সাধারণ মানুষের চলাচলের জন্য নিরাপদ রাখতে র্যাব বছরজুড়েই চেকপোস্টে তল্লাশি ও টহল কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে এবারের ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সময়ের ছুটির কারণে এ কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। মহাসড়কে কোনো যানবাহন বা যাত্রী যাতে ছিনতাই বা ডাকাতির কবলে না পড়েন, সে বিষয়টি বিশেষ গুরুত্ব দিয়ে র্যাব নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। চেকপোস্টে তল্লাশির পাশাপাশি র্যাবের গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে ।’

এছাড়া ঈদ পরবর্তী সময়ে কর্মমূখী মানুষ যখন কর্মে ফিরবের তখনও র্যাবের টহল-তল্লাশী চলমান রাখা হবে। র্যাবের এই কার্যক্রম শুরুর পর থেকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়ক যানজট মুক্ত রয়েছে। মহাসড়ক পুরোপুরি যানজটমুক্ত রাখতে জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশের বিভিন্ন টিম একযোগে কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা