নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় ছাত্রী নিহত
২০ এপ্রিল ২০২৫, ০৩:০০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে রেললাইন পারাপারের সময় ট্রেনের ধাক্কায় সুমাইয়া আক্তার নামে দশম শ্রেণির এক ছাত্রী নিহত হয়েছেন। রোববার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী পৌর এলাকার বিলাসদীতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমাইয়া আক্তার (১৬), নরসিংদী পৌর এলাকার বিলাসদী মহল্লার বাসিন্দা প্রবাসী খোকন আহমেদের মেয়ে ও শহরের ব্রাহ্মন্দী বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম জানান, দুপুরে প্রাইভেটপড়া শেষে রেললাইন সংলগ্ন বাসায় ফিরছিল ওই ছাত্রী। এসময় রেললাইন পার হতে গেলে ঢাকা থেকে ভৈরবগামী তিতাস কমিউটার ট্রেনের ধাক্কায় পড়ে যায়। এতে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেয়।
পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনাময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন উপ পরিদর্শক মো: জহিরুল ইসলাম।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা