জুন হতে নরসিংদী স্টেশনে যাত্রাবিরতি করবে ৩ আন্তঃনগর ট্রেন
২৭ মে ২০২৫, ০৯:২৮ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৪ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী রেলওয়ে স্টেশনে আগামী ১ জুন হতে ৩টি আন্তঃনগর ট্রেন যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এতে নরসিংদীবাসী সহজেই এই তিনটি ট্রেনে ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। পত্রটি ঢাকা ও চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপককে দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়, নরসিংদী রেলওয়ে স্টেশনে আপ মহানগর গোধুলী (৭০৩), ডাউন মহানগর প্রভাতী (৭০৪) এবং ডাউন উপবন এক্সপ্রেস (৭৪০) ট্রেন ২ মিনিট যাত্রাবিরতির বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে অনুমোদিত হয়েছে, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে। এ বিষয়ে দ্রুত ট্রেনের সিট অ্যালোকেশন ও টিকিট বিক্রির বিষয়ে সিসিএম (পূর্ব) ব্যবস্থা গ্রহণ করবেন।
আরো বলা হয়, এমতাবস্থায় নরসিংদী রেলওয়ে স্টেশনে ৭০৩, ৭০৪ এবং ৭৪০ নম্বর ট্রেন যাত্রাবিরতির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
লিখিত আবেদনের পর নরসিংদীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত এ দাবি পূরণ হওয়ায় ট্রেনযাত্রীদের দুর্ভোগ অনেকটা লাঘব হবে বলে জানিয়েছেন নরসিংদী ট্রেনযাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল।
#
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

এই বিভাগের আরও