মানবপাচার প্রতিরোধে আলোচনা সভা
২০ জুলাই ২০২৫, ০২:২৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক মানব পাচার প্রতিরোধ দিবসকে সামনে রেখে এবং মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে নরসিংদীতে জেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে আলোচনা সভা করেছে "রেফিউজি এন্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)" নামে একটি গবেষণা প্রতিষ্ঠান।
রবিবার দুপুরে রামরুর "আশ্বাস : মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য" প্রকল্পের আওতায় নরসিংদীর বিলাসদী এলাকার একটি হলরুমে অনুষ্ঠিত এই সভায় নরসিংদী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন৷
রামরু'র প্রতিনিধিরা জানায়, বিগত দেড় বছরে মানবপাচারের স্বীকার হওয়া জেলার ৩৯ জন মানুষকে প্রায় ৬৫ লক্ষ টাকা উদ্ধারে সহায়তা করেছে এই গবেষণা প্রতিষ্ঠান। এছাড়া, মানবপাচার সমাজে কি ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানবপাচারের স্বীকার হয়, স্থানীয় দালালের খপ্পরে পড়ে কিভাবে নিজেকে দক্ষ না করেই একজন মানুষ বিদেশে পাড়ি জমায় এবং পরবর্তীতে কিভাবে প্রতারণার স্বীকার হয় এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়। বিদেশগামীদের মনস্তাত্ত্বিক নানাবিধ বিষয়, অভিবাসী আইন এবং মানব পাচার রোধে নানাবিধ পরিকল্পনা আলোচনা করা হয় এই সভায়। এসময়, রামরুর প্রকল্প কর্মকর্তা ও মাঠকর্মীরা উপস্থিত ছিলেন৷ প্রকল্পটির অর্থায়ন করছে সুইজারল্যান্ড সরকার এবং পরিচালনা করছে উইনরক ইন্টারন্যাশনাল।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি