গাজীপুরে সাংবাদিক হত্যার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন
০৯ আগস্ট ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে নরসিংদীতে মানববন্ধন করেছেন জেলায় কর্মরত সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
নরসিংদীসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।
এসময় নরসিংদী প্রেসক্লাবের সভাপতি মো: নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: মোবারক হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা বক্তব্য দেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা