নরসিংদীর ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতাল থেকে নবজাতক চুরি
১০ আগস্ট ২০২৫, ০৭:৫৯ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:৩৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে ১ দিন বয়সী নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার (১০ আগস্ট) দুপুরে পৌর এলাকার বাসাইলস্থ ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে এই ঘটনা ঘটে।
ওই নবজাতক জেলার শিবপুর উপজেলার বাড়ৈআলগী এলাকার সিএনজি চালক শরীফ মিয়া দম্পতির। স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই এই চুরির ঘটনা ঘটেছে।
স্বজন ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান, শরীফ মিয়ার স্ত্রী মিথিলা গতকাল শনিবার (০৯ অগাস্ট) বিকালে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে অস্ত্রোপাচারের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন। রোববার দুপুরে হাসপাতালের কেবিন থেকে নবজাতকটি নিখোঁজ হলে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বজনদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অব্যবস্থাপনার কারণেই নবজাতক চুরির ঘটনা ঘটেছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, পরিবারের উপস্থিতিতেই চুরির ঘটনা ঘটেছে। এখানে হাসপাতাল কর্তৃপক্ষের কোন প্রকার অবহেলা ছিল না।
হাসপাতালের প্রতিষ্ঠাতা মুজিবুর রহমান জানান, মিথিলার নাম নিয়ে স্বজন পরিচয়ে একজন নারী হাসপাতালে ঢুকেন। এসময় রোগীর পরিবারের লোকজনও সেখানে উপস্থিত ছিলেন। এরপরই নবজাতকটি নিখোঁজ হয়ে যায় বলে জানান রোগীর স্বজনরা।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরকা পরিহিত অপরিচিত এক নারী আঁচলের নিচে করে কিছু একটা নিয়ে হাসপাতাল থেকে বেরিয়ে গেছেন। ধারনা করা হচ্ছে ওই নারী নবজাতকটি চুরি করে নিয়ে গেছেন।
নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক অনিক কুমার গুহ জানান, একটি নবজাতক চুরি যাওয়ার খবর পেয়ে হাসপাতালে থাকা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি। নবজাতকটি উদ্ধারের চেষ্টায় পুলিশ কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি