আলোকবালী ইউনিয়নে সেতু নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান
১৯ আগস্ট ২০২৫, ০৫:৫১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নের সঙ্গে জেলা সদরের সরাসরি যোগাযোগ স্থাপনে সেতু নির্মাণের দাবিতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক আবু তাহের মো. শামদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাহ আলম মিয়ার কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করা হয়।
আলোকবালী সেতু নির্মাণ আন্দোলনের সদস্য সচিব জাহিদুল ইসলাম স্মারকলিপি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. মো. শরীফ আহমেদ, আলোকবালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আকরামুল ইসলাম সমীর, সদর থানা কৃষক দলের সদস্য সচিব রুবেল আহমেদ এবং আলোকবালী ইউনিয়ন সেতু আন্দোলনের আহ্বায়ক দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা।
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জি.এস. শরীফ আহমেদ বলেন, “আলোকবালীর সঙ্গে শহরের সংযোগ স্থাপনকারী সেতু নির্মাণ হলে সরাসরি অর্ধলক্ষাধিক মানুষ উপকৃত হবেন। পাশাপাশি কৃষি, শিক্ষা ও পর্যটন খাতের ব্যাপক উন্নয়ন হবে।”
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাহ আলম মিয়া বলেন, “ইতিপূর্বে আমরা আলোকবালী থেকে করিমপুর ইউনিয়নের শ্রীনগর পর্যন্ত সংযোগ সেতুর সম্ভাব্যতা যাচাই করে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিয়েছি। তবে নদী শাসন ও পরিবেশগত কারণে প্রকল্পটি স্থগিত ছিল। যেহেতু সেতুটির দৈর্ঘ্য ৪০০ মিটারের কম, সেহেতু অনুমোদন পেলে দ্রুত কাজ শুরু করা সম্ভব।”
নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার বলেন, “এই সেতুটি শিগগিরই বাস্তবে রূপ পাবে। এ লক্ষ্যে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা