আলোকবালীতে ফের সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত
১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৬ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর চরাঞ্চলের আলোকবালী ইউনিয়নে ফের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সন্ত্রাসীদের ছোড়া এলোপাতারি গুলিতে ফেরদৌসী আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে বীরগাঁও সাতপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ফেরদৌসী আক্তার আলোকবালী ইউনিয়নের সাতপাড়া গ্রামের রায়েস আলীর স্ত্রী।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরেই সদর উপজেলার চরাঞ্চল আলোকবালীতে আধিপত্য বিস্তারসহ রাজনৈতিক অবস্থান গড়তে বিএনপির দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এ নিয়ে গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া (৫৫) নামে একজন নিহতসহ বেশ কয়েকজন আহত হয়। এই ঘটনার রেশ ধরেই শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুরেও এলোপাতারি গুলি ছোড়ে অবস্থান জানান দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয় ফেরদৌসী আক্তার। পরে এলাকাবাসীর প্রতিরোধের ফলে পিছু হটে সন্ত্রাসীরা।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার জানান, আলোকবালীর চরাঞ্চলে সন্ত্রাসীদের গুলিতে এক নারী নিহত হয়েছেন। ঘটনার বিস্তারিত জানতে কাজ করছে জেলা পুলিশ। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
উল্লেখ্য এর আগে গতকাল বৃহস্পতিবার দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় ইদন মিয়া নামে এক বৃদ্ধ নিহত হয়। এসময় আরো ৫ জন গুরুতর আহত হয়। এই ঘটনার সংবাদ সংগ্রহ করতে সদর হাসপাতালে গেলে সন্ত্রাসীরা যুমনা টিভির স্টাফ রিপোর্টার আইয়ুব খানের উপরও হামলা চালায়, এতে রক্তাক্ত জখম হন তিনি।
এ সংবাদ লেখা পর্যন্ত সাংবাদিকের ওপর হামলার ঘটনায় অভিযোগ দেয়া হলেও মামলা হয়নি।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি

এই বিভাগের আরও