সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ জেলা গড়তে চাই :পুলিশ সুপার
২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর নবাগত পুলিশ সুপার (এসপি) মো. মেনহাজুল আলম বলেছেন, সকলের সহযোগিতা নিয়ে শান্তিপূর্ণ জেলা গড়তে চাই। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ ও সাংবাদিক একযোগে কাজ করবে এবং উভয়ের কাজ প্রায় একইরকম। পুলিশ ও সাংবাদিক একই গাছের দুটি পাতা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন পুলিশ সুপার (এসপি)।
এসময় এসপি বলেন, 'যেখানে যা ঘটছে, আমরা ব্যবস্থা নেয়ার চেষ্টা করছি। গেলো কয়েকদিনে জেলায় যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, এ সংক্রান্তে ৬টি মামলা হয়েছে, প্রায় সবগুলো মামলার আসামি আমরা ধরেছি। শিবপুরে চাচাতো ভাই কর্তৃক জোড়া খুনের ঘটনায় ২৪ ঘন্টার ভেতরে আসামি ধরা হয়েছে। এছাড়া অন্যান্য ঘটনায়ও ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলায় পুলিশের টহল নজরদারি বাড়ানো হয়েছে। চুরি, ছিনতাই, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে' ।
এসপি আরও বলেন, 'আমরা কাজ করছি, জনগণের সাথে কথা বলছি, কোথায় কী সমস্যা, কী কারণে ঘটছে, সমস্যা এড্রেস (চিহ্নিত) করে, সমাধান করার চেষ্টা করছি। জেলার কোথায় কী ধরনের অপরাধ সংঘটিত হয়, আমরা সেসব সমস্যা রোধেও কাজ করছি। সম্প্রতি সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত আইনের আওতায় আনা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নাই- আমরা এমনটা চাই না। এ বিষয় আমাদের জেলা প্রশাসন, সেনাবাহিনী ও অন্যান্য সংস্থা সহযোগিতা করছে, আমরা সাংবাদিকদেরও সহযোগিতা চাই'।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার, নরসিংদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক সভাপতি নিবারণ রায়সহ জেলার অন্যান্য সাংবাদিকবৃন্দ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা