শিক্ষকদের কর্মবিরতিতে হামলার প্রতিবাদে নরসিংদীতে শিক্ষকদের মানববন্ধন
১৪ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিতে ঢাকায় শিক্ষকদের কর্মসূচীতে হামলার প্রতিবাদে নরসিংদীতে মানববন্ধন করেছেন মাদ্রাসা শিক্ষকরা। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে আদর্শ শিক্ষক ফেডারেশন জেলা শাখার ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শহরের জামেয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা ও জামেয়া কাসেমিয়া মহিলা কামিল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষকরা শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ে আয়োজিত শান্তিপূর্ণ কর্মসূচীতে শিক্ষকদের ওপর হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, শিক্ষকদের ওপর হামলা করা মানে বাংলাদেশের ওপর হামলা করা। শিক্ষকরা তাদের মর্যাদা নিয়ে শ্রেণিকক্ষে থাকতে চায়।
এসময় শিক্ষকদের ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫ শত টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের ৭৫ শতাংশ উৎসব ভাতা প্রদানের দাবি করেন তারা। দাবি পূরণ না হলে শিক্ষকদের লাগাতার কর্মবিরতি চলবে বলে জানান শিক্ষকরা।
মানববন্ধন শেষে হামলার বিচার ও দাবি পূরণের জন্য জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেন শিক্ষকরা।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা