আল্লাহ যাকে সম্মান দেন, কেউ তা কেড়ে নিতে পারে না: খায়রুল কবির খোকন
০২ জানুয়ারি ২০২৬, ০৭:৪৫ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
একসময় শেখ হাসিনা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার সরিয়ে নিতে চেয়েছিলেন। আজ তার পাশেই বেগম জিয়াকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। আল্লাহ যাকে সম্মান দেন কেউ তা কেড়ে নিতে পারে না। এসব মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। তিনি শুক্রবার (০২ জানুয়ারী) সন্ধ্যায় নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত বেগম জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পৃথিবীর ইতিহাসে প্রথম মুসলিম দেশের নারী প্রধান হয়ে গণতন্ত্র ও মানুষের কল্যাণের পাশাপাশি জনগণের সেবার করার জন্য আপসহীন ছিলেন, ইতিহাসে তা বিরল। ভোগ-বিলাস ও আয়েশ ত্যাগ করে তিনি জনগণের জন্য জীবন বিলিয়ে দিয়ে গেছেন। তাইতো জনগণ তাকে রাজকীয় বিদায় জানিয়েছেন। গোটা বিশ্ব আজ তাকে সম্মান জানাচ্ছে। আগামী ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শোককে শক্তিতে পরিণত করে সেই নির্বাচনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে নির্বাচনে বিজয় অর্জন করতে হবে।
এসময় নরসিংদী জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও নরসিংদী-৪ আসনের (মনোহরদী-বেলাব) আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন বকুল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নরসিংদী-৩ আসনের প্রার্থী মন্জুর এলাহী, জেলা বিএনপির সহ সভাপতি হারুন অর রশিদসহ জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি