নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন এর নির্বাচনী ইশতেহার ঘোষণা
০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪০ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী খায়রুল কবির খোকন তাঁর নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন। রেববার (০৮ ফেব্রুয়ারি) দুপুরে চিনিশপুরস্থ জেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মপরিকল্পনা ঘোষণা করা হয়।
এসময় তিনি জানান, বিজয়ী হলে সদরের শিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ স্থাপন সহ স্কুল, কলেজ, মসজিদ মাদ্রাসা ও মন্দির উন্নত প্রযুক্তি সমৃদ্ধ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ সুযোগ সৃষ্টি করে কর্মক্ষম যুব সমাজকে বিদেশে কর্মসংস্থানের পদক্ষেপ গ্রহণ করা হবে।
সন্ত্রাস, চাঁদাবাজ, মাস্তান, দখলবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবেন।
নরসিংদী পৌরসভাকে সিটি করপোরেশনে ও মাধবদী পৌরসভাকে আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করণে মাষ্টার প্ল্যান গ্রহণ করা হবে।
খায়রুল কবির খোকন বলেন- উভয় পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, প্রশস্থ-রাস্তা, লাইটিং ব্যবস্থা, গ্যাস, বিদ্যুৎ, যানযট নিরসন, সামাজিক নিরাপত্তা, সহনীয় পৌর কর, জন্ম-মৃত্যু নিবন্ধন সার্টিফিকেট সহ অন্যান্য নাগরিক সুবিধা সহজীকরণ করা হবে।
শিল্প বান্ধব শিল্প নগরী হিসেবে নরসিংদী কে গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়ে তিনি বলেন-বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুণরায় চালু করার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া "সমন্বিত চর উন্নয়ন প্রকল্প" গ্রহণ করে চর এলাকার রাস্তা ঘাট, ব্রীজ-কালভার্ট, বিদ্যুৎ, স্কুল-কলেজ, মসজিদ-মাদ্রাসা, দলগত ও পারিবারিক আধিপত্য নিরসনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতকরণ সহ ফেরি চলাচলের উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
শিশু-কিশোরদের শিক্ষা, মেধা বিকাশে খেলার মাঠ ও চিত্ত বিনোদন কেন্দ্র স্থাপন করা হবে।
ইউনিয়ন ও নগর স্বাস্থ্য কেন্দ্র গুলো দুর্নীতিমুক্ত, মা ও শিশুর পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা, ভ্যাকসিনেশন ও গ্রাম ভিত্তিক মহিলা স্বাস্থ্য কর্মী নিয়োগ নিশ্চিতকরণ হবে। আহত জুলাই যোদ্ধাদের সু-চিকিৎসা ও পুনর্বাসন সহ স্মৃতি জাদুঘর নির্মাণ করার কথাও জানান তিনি।
এছাড়া দলের পরিকল্পনায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ধর্মীয় উপাসনালয়ের প্রধানদের সম্মানী ভাতা ও উৎসব ভাতার কথা উল্লেখ করেন নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির প্রার্থী, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রিয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ সভাপতি এডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, হারুন অর রশিদ, এম.এ জলিল, গোলাম কবির কামাল, আকবর হোসেন, আমিনুল হক বাচ্চু, রবিউল ইসলাম রবি, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি