পোস্টাল ব্যালট গণনায় শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম


পোস্টাল ব্যালট গণনায় শৃঙ্খলা রক্ষায় বিএনসিসি

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট গণনা কেন্দ্রের শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে নিয়োজিত ছিলো বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর(বিএনসিসি) এর ক্যাডেটরা।১২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে পোস্টাল ব্যলটের ভোট গণনাকালে এ দায়িত্ব পালন করেন।

ক্যাডেটরা জানায়,বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরের আদেশক্রমে নরসিংদী সরকারি কলেজ প্লাটুন থেকে ১টি ইউনিট দায়িত্বে অংশগ্রহণ করে। ১৩ সদস্য বিশিষ্ট ইউনিটটিতে ১১ জন ক্যাডেট, ১ জন পিইউও (প্লাটুন আন্ডার অফিসার) এবং ১ জন সাময়িক প্রশিক্ষক ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, তরুণ ক্যাডেটদের এমন সক্রিয় অংশগ্রহণ গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি তাদের অঙ্গীকার ও দেশপ্রেমের বহিঃপ্রকাশ।গুরুত্বপূর্ণ এই গণতান্ত্রিক প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ক্যাডেটরা দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের নির্ধারিত দায়িত্ব পালন করেন। ভোট গণনা কার্যক্রমে তাদের উপস্থিতি ও সহযোগিতা শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।



এই বিভাগের আরও