লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ মেশানোর দায়ে নরসিংদীর নিখিল সুইটমিটকে অর্থদণ্ড

১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম


লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ মেশানোর দায়ে নরসিংদীর নিখিল সুইটমিটকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে মিষ্টির দোকানের লাড্ডুতে মেয়াদোত্তীর্ণ রঙ মেশানোর দায়ে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নরসিংদী রেলওয়ে স্টেশনের মুন্সী নিয়াজ মার্কেটস্থ নিখিল সুইটমিটের মালিককে এ দণ্ড দেয়া হয়।

বিএসটিআই পরিচালিত এ ভ্রাম্যমাণ আদালত নগদ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এসময় উপস্থিত ছিলেন বিএসটিআই এর সহকারী (সিএম) পরিচালক কে এম হানিফ ও আনসার ব্যাটালিয়নের একটি দল।

এসময় স্টেশনে এলাকার ফলের দোকান ও নরসিংদী সরকারি কলেজ এলাকা রোডের বিভিন্ন দোকানে বিভিন্ন বিষয় তদারকি করেন ভ্রাম্যমাণ আদালতে নিয়োজিত কর্মকর্তারা।

 



এই বিভাগের আরও