২০ বছরে একটি জেনারেশন ও শিক্ষাকে নষ্ট করে দেয়া হয়েছে --ডা. এফ এম সিদ্দিকী
০৯ মে ২০২৬, ১২:৫০ এএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেছেন, গত ২০ বছর যারা সন্ত্রাস, বেয়াদবিকে প্রশ্রয় দিয়েছে, তারা একটি জেনারেশন ও শিক্ষাকে নষ্ট করে দিয়েছে। তাই আমাদের প্রত্যেকে প্রাইমারি লেভেল থেকে শিশুদের শিক্ষা দিতে হবে কিভাবে বড়দের সাথে মিশতে হবে।
শুক্রবার (০৮ মে) সন্ধ্যায় নিজ এলাকা নরসিংদী সদর উপজেলার চরাঞ্চলের করিমপুর কেরামত কামাল বয়েজ হাই স্কুল মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, স্কুলে এবং পরিবারে বড়দের সাথে কেমন আচরণ করতে হয় এবং কীভাবে সম্মান প্রদর্শন করতে হয়—সেই শিষ্টাচার শিক্ষা দেওয়ার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের।
চিকিৎসা পেশার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, করিমপুর গ্রামকে কেন্দ্র করে নরসিংদীর চরাঞ্চলের অবহেলিত মানুষের পাশে তিনি দাঁড়াতে চান। বিশেষ করে কঠিন রোগ বা অসুস্থতার সময়ে যেন তিনি তাদের সেবা করতে পারেন, সেই আপ্রাণ চেষ্টা তিনি করবেন।
তিনি বিএসএমএমইউ (পিজি হাসপাতাল)-এর ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব পালনের বিষয়টি তুলে ধরে বলেন, এখন থেকে এই হাসপাতালটি সকল সাধারণ মানুষের সেবায় উন্মুক্ত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
এসময় এমপি খোকন বলেন, আমাদের এলাকায় কোনো প্রকার অনৈতিক কর্মকাণ্ড সহ্য করা হবে না। চাঁদাবাজি, মাদক, সন্ত্রাস, এবং জমি দখল—এসবের সাথে যারা জড়িত থাকবে, তাদের কঠোর হস্তে দমন করা হবে।
যদি দলেরও কেউ এসব অপরাধে লিপ্ত হয়, তবে তার বিরুদ্ধে "ডাবল অ্যাকশন" নেওয়া হবে এবং তাকে দল থেকে বহিষ্কার করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।
তিনি আরও বলেন, পরিকল্পিত উন্নয়ন ও যোগাযোগ ব্যবস্থাসহ অবকাঠামোগত উন্নয়নের জন্য আমরা মাস্টারপ্ল্যান হাতে নিয়েছি। বিশেষ করে চরাঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
চর অঞ্চলের যোগাযোগ সহজ করতে খুব শীঘ্রই ব্রিজ বা সেতুর কাজ শুরু হবে। আমি চাই আপনারা যেন অনায়াসেই গাড়ি নিয়ে চরে যাতায়াত করতে পারেন। এই দাবির বিষয়ে আমি সংসদে কথা বলেছি এবং ইনশাআল্লাহ এটি বাস্তবায়িত হবে।
শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে তিনি সকলের প্রতি অনুরোধ জানিয়ে বলেন, আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে আমাদের সহায়তা করুন। মানুষ হিসেবে ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু কোনো প্রকার দ্বন্দ্ব বা হানাহানিতে লিপ্ত হয়ে রক্তপাত ঘটানো যাবে না। সাধারণ মানুষ যেন শান্তিতে ও নিরাপদে থাকতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য।
করিমপুর পাবলিক ইন্সটিটিউটের সভাপতি ফরহাদ হোসেন মৃধার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আইন সমিতির সভাপতি এ কে এম আফজাল উল মুনীর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, নজরপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন সরকার, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, আলোকবালি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ কাইয়ুম সরকার প্রমুখ।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা