নরসিংদীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের কারাদণ্ড
১৪ মে ২০২৬, ০৭:২৭ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী সদর উপজেলার বাগহাটা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান এ অভিযান পরিচালনা করেন।
অভিযানে মাদক সেবন ও সরবরাহের দায়ে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন- উত্তর বাগহাটা এলাকার মো: মনির হোসেন এর ছেলে মো: সাকিব মিয়া (২০), মো: রশিদ মিয়ার ছেলে মো: শামীম (৩৬), মো: সিদ্দিক এর ছেলে মো: শাওন (২০) ও মৃত সুন্দর আলীর ছেলে আলাউদ্দিন আল আজাদ (৫৯)।
নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগহাটা এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। এসময় হাতেনাতে ইয়াবা সেবনরত অবস্থায় একজন এবং গাঁজা সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃতদের মধ্যে একজন এলাকায় মাদকের সরবরাহকারী হিসেবে সক্রিয় এবং বাকি তিনজন নিয়মিত মাদক সেবনকারী।
এসময় অপরাধ স্বীকারোক্তির ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (১) ধারা মোতাবেক সরবরাহকারীকে ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মাদক সেবনের দায়ে অপর তিনজনকে ০৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল প্রসিকিউশন প্রদানে সহায়তা করেন। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা